আমাদের কথা

মিশন প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ

Mission Pre-Cadet School & College

Education is the harmonious development of body, mind and soul. 

দেহ, মন ও আত্নার সুসামঞ্জস্য বিধানই শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা।

 শিক্ষার জন্য প্রয়ােজন যুগােপযােগী সিলেবাস, উপযুক্ত পরিবেশ, উন্নত পাঠদান পদ্ধতি । 



দুনিয়া যত আধুনিক হচ্ছে মানুষের মানবতাবােধ তত লােপ পাচ্ছে। 

এর মূল কারণ হচ্ছে আধুনিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষার সমন্বয়ের অভাব।

 এই সংকট উত্তরণের একমাত্র উপায় হল আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে যুগােপযােগী শিক্ষা ব্যবস্থা।

শিক্ষাই জাতির মেরুদন্ড। উন্নত জাতি গঠনে শিক্ষার গুরুত্ব সর্বজনবিদিত।





 একুশ শতকের বিশ্বায়নের চ্যালেঞ্জ মােকাবেলায় আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিদ্যার প্রয়ােজন। 

বিশেষ করে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা সময়ের দাবী।

এ লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা বার বার পরিবর্তিত হয়েছে কিন্তু তবুও আমরা আমাদের শিক্ষার কাঙ্খিত শিখরে আরােহন করতে সক্ষম হয়নি। 














এর অন্যতম কারন হল আমাদের মানসম্মত ও নৈতিক শিক্ষার ক্ষেত্র সীমিত। পাশাপাশি বর্তমান প্রজন্মের নীতি নৈতিকতা ও মূল্যবােধের অবক্ষয় আমাদের সামাজিক ব্যবস্থাকে করছে কুলুষিত।

Today's child is the statesiman of tomorrow. 


আজকের শিশু আগামীদিনের জাতির কর্ণধার। সুতরাং আজকের প্রজন্মকে আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে সমকালিন চ্যালেঞ্জ মােকাবেলায় চরিত্রবান এবং দক্ষ হিসাবে গড়ে তােলার উপরই আগামীদিনের সুখ, শান্তি ও সমৃদ্ধি নির্ভর করে। 


সে লক্ষ্যেই আধুনিক, ধর্মীয় ও সাংস্কৃতিক শিক্ষার বিস্তার ঘটিয়ে নৈতিক ও মানবিক মূল্যবােধে উদ্বুদ্ধ করতে একটি ব্যাতিক্রমধর্মী প্রতিষ্ঠান হিসেবে “মিশন প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজ” এর অগ্রযাত্রা। 


আর এই অগ্রযাত্রাকে সফল করতে যেমন রয়েছে একদল যােগ্যতা সম্পন্ন ও নিবেদিত প্রাণ শিক্ষক তেমনি রয়েছে নৈতিক ও মানসম্মত শিক্ষার যাবতিয় ব্যবস্থাদি। 



শহর মূখীতা পরিবর্তন করে গ্রামাঞ্চলেই শহরের মানের শিক্ষা প্রদান করাই আমাদের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সকলের সক্রিয় সহযােগিতা ও সু-পরামর্শ আমাদের। আগ্রযাত্রাকে শাণিত করবে বলে আমাদের প্রত্যাশা।

পরম করুণাময় আমাদের সকল প্রচেষ্ঠাকে কবুল করুন। আমীন









A Unique Combination of Modern & Moral Education


Comments